বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে জেলা কাজী সমিতির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ জানুয়ারী)বেলা ১১ টায় নগরীর সি এন্ড বি রোড ফারজানা কমিউনিটি সেন্টারে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির সাধারন সম্পাদক কাজী মাওলানা অলিউর রহমান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন,জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আঃ রব।

সভায় বক্তারা বলেন,বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি।সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব। সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।সমাজে খারাপকে দূরীভূত করে ভাল কিছু করতে হবে।বাল্য বিবাহ সমাজে বহু বিবাহের সৃষ্টি করছে।নিজের সম্নান বজায় রেখে কাজ করতে হবে।জন্ম নিবন্ধন দেখে বিবাহ রেজিষ্ট্রি করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন,নোটারী পাবলিকের বিবাহের কোন বৈধতা নেই।এ ধরনের বিবাহে একজন নারী প্রতারিত হয়।নিজে ভাল কাজ করে অন্যকে ভাল কাজ করতে উৎসাহিত করতে হয়।সমাজ থেকে অন্যায় পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।তাহলেই সমাজে পরিবর্তন আসবে,সমাজে শৃংখলা আসবে।বাল্য বিবাহ রেজিষ্ট্রি বন্ধ করতে সবাইকে শপথ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন,জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির উপদেষ্টা আ,ন,ম, আনসার উদ্দীন সরদার,বরিশাল জেলা নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওঃ আব্দুল হালিম জমিদার,সহ-সভাপতি মাওঃ ইসমাইল হোসেন,সহ-সাধারন সম্পাদক কাজী নকীব মুঃ আনিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ আব্দুল কাদের,সহ সাধারন সম্পাদক কাজী মাওলানা ত্বহা বিন কাওছারী প্রমুখ।