সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:০০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা। শনিবার দিবাগত গভীর রাতে এ অভিযান চালায় বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৩ এর সাব-পিলার ৬ এসের পাশ দিয়ে শনিবার গভীর রাতে ৮/৯ জন মাদক চোরাকারবারীরা গাঁজার পোটলা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি তাদেরকে ধাওয়া করলে তারা আবারও ভারতের দিকে চলে যায়। এসময় তারা গাঁজার পোটলা ফেলে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।