বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪৭
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

গুজব প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্ত সচেতনতা সপ্তাহ পালনে কুড়িগ্রাম জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম ষ্টেডিয়াম প্রাঙ্গন হতে পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান (বিপিএম)র নেতৃত্বে সচেতনতামুলক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক বিভাগের টিআই জাহিদ সারোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) বলেন, গুজবে বিভ্রান্ত হবেন না এবং কাউকে সন্দেহ হলে গণপিটুনিতে না জড়িয়ে পুলিশ প্রশাসনের হাতে সোপর্দ করুন। আর যে কোন প্রয়োজনে মোবাইল ফোনে ৯৯৯ নাম্বারে ফোন করে জানান।