বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় মায়ের বিরুদ্ধে কন্যা সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ

ভোলা প্রতিনিধি  ভোলায় মায়ের বিরুদ্ধে নিজের শিশুকন্যা তায়িবা ইসলাম(১৮ মাস)কে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মা তানিয়াকে পুলিশ আটক করেছেন।

রবিবার (৩১ জানুয়ার) সকাল ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তায়িবা ইসলাম মাওয়া এই এলাকার তানিয়া ও রাজমিস্ত্রি সবুজ দম্পতির কন্যা।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, সকালে নিজ ঘরে দা’ দিয়ে গলা কেটে মাওয়াকে হত্যা করেন মা তানিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে এবং তানিয়াকে আটক করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কেন তিনি এমনটা করেছেন, তা জানা যায়নি। তানিয়া মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এ ঘটনায় ওসি এনায়েত হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।