রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মুজিববর্ষের প্রতিপাদ্য সবার জন্য নিরাপদ খাদ্য এ শ্লোগানে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। সভায় বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশিউর রহমান।

সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, কৃষি অফিসার মাহবুবুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, স্যানিটারী ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, বিভিন্ন হোটেল মালিক,ব্যবসায়ী প্রমূখ।