বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৫
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

বাল্যবিয়ের অপরাধে ভোলায় বরসহ তিনজনের কারাদন্ড

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনে বাল্যবিয়ের অপরাধে বর মো. সোহেল (২৯), তার বাবা আবু তাহের (৫০) ও কনের বাবা নুরুজ্জামান (৫৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ জানুয়ারী) বিকেলে তাদেরকে এই দন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) রিপন বিশ্বাস।

জানা গেছে, রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়াডের উত্তর ফ্যাশন গ্রামে বরের বাড়িতে বৌভাতের চলাকালীন সময় এসিল্যান্ড রিপন বিশ্বাস’র নেতৃত্বে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। তাঁদের উপস্থিতি টের পেয়ে আত্মীয়-স্বজন, কনে পক্ষ, বাড়ির লোকজন পালিয়ে গেলেও বর, মেয়ের বাবা ও ছেলের বাবাকে আটক করা হয়। কনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদাপ্রসাদ গ্রামে।

তবে পুলিশি অভিযানের দু’দিন আগেই গোপনে ওই বাল্যবিয়ে সম্পন্ন হয় বলে জানা যায়। তারা ভ্রাম্যমাণ আদালতে প্রথমে মেয়ের প্রাপ্তবয়স্ক হয়েছে দাবি করলেও পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি এবং নিজের দোষ স্বীকার করে । এ সময় আদালত রব ও তার পিতা ও কনের পিতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহের অপরাধে দ-াদেশপ্রাপ্ত কনের বর তার পিতা ও কনের পিতাকে আগামীকাল সোমবার ভোলা জেলা কারাগারে পাঠানো হবে।

এসিল্যান্ড রিপন বিশ্বাস বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে বরের বাবা,কনের বাবা ও বরকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাল্যবিয়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। তাই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে সকলকে বাল্য বিবাহ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি।