বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে সরকারি খালের দুইপাশে বালু ভরাট করে মাছ চাষ, এলাকাবাসীর দূর্ভোগ

শামীম আহমেদ  বরিশাল জেলার মধ্যে একমাত্র কৃষিপন্য উৎপাদনে বিখ্যাত উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর এলাকার প্রবাহমান সরকারি অন্নদার খালের দুইপাশে ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করে মাছ চাষ শুরু করেছেন ¯’ানীয় এক প্রভাবশালী ব্যক্তি।

সরকারী খালের দুইপাশ ভরাট করে মাছ চাষ করায় পূর্বে নৌকাযোগে পরিবহন করা ওই এলাকার শত শত কৃষক পরিবারের কৃষিপন্য ও জমিতে উৎপাদিত ফসল বর্তমানে পরিবহন করা বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন। বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা সত্বেও কোন সুফল পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে স্থানীয় প্রভাবশালী মাসুম বিল্লাহ শিবপুরের সরকারি অন্নদার খালের বৃহত অংশ দখল করে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে খালের দুইপাশ ভরাট করে। এসময় হিন্দু সম্প্রদায় অধ্যুষিত ওই এলাকার ভূক্তভোগিরা তাকে (মাসুম বিল্লাহ) বাঁধা প্রদান করায় তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়।

সূত্রে আরও জানা গেছে, প্রবাহমান সরকারি এ খাল দিয়ে পূর্বে ওই এলাকার কৃষকরা নৌকাযোগে তাদের জমিতে উৎপাদিত ফসল ও অন্যান্য পন্যসামগ্রী বাড়িসহ আশেপাশের হাট-বাজারে পরিবহন করতেন। বর্তমানে খালের দুই পাশ বালু দিয়ে ভরাট করে মাছ চাষ করায় নৌকাযোগে জমির ফসল ও কৃষি পন্যসহ অন্যন্য মালামাল পরিবহন করা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ছালেক শেখ, সুখরঞ্জনসহ একাধিক ব্যক্তিরা জানান, খালের বৃহত অংশের দুইপাশে বালু ভরাট করে মাছ চাষ করায় তাদের চরম ভোগান্তিতে পরতে হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা সত্বেও অদ্যবর্ধি কোন প্রতিকার মেলেনি। জরুরি ভিত্তিতে সরকারি খাল দখলমুক্ত করার জন্য তারা (এলাকাবাসী) জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মাসুম বিল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি খাল দখল মুক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে