বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৩:১৫
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ আটক ৩

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক নির্মূলে জেলা পুলিশের নির্দেশনায় অব্যাহত মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করছে ফুলবাড়ী থানা পুলিশ।

সোমবার ১ফেব্রুয়ারী সন্ধ্যায় ফুলবাড়ী থানা পুলিশের এস আই সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার আটিয়াবাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর হাসান (২৯) একই উপজেলার ভাঙ্গারিপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) এবং হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৯)।এসময় তাদের কাজ থেকে একটি মোটরসাইকেল ও ৫ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ফুলবাড়ী থানায় মামলা নং -১।