বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ২:৫৬
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

বরিশালে মরা খাল পূনঃখনন করায় ফিরে পেয়েছে যৌবণ

শামীম আহমেদ  মরা খালের অর্ধকিলোমিটার এলাকা পূনঃখনন করায় যৌবণ ফিরে পেয়েছে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের জনগুরুত্বপূর্ণ খালটি।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘ কয়েক বছর যাবত পূর্ব শরিফাবাদ ত্রিমুখী থেকে পশ্চিম দিকের খালটি বোরো মৌসুম আসলেই শুকিয়ে থাকতো। অতিসম্প্রতি মাহিলাড়া ইউনিয়নের কৃষিবান্ধব ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু খালটি পূনঃখনন করায় মরা খালে এখন পানির জোয়ার এসেছে। ফলে চলতি বোরো মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, কৃষি ও কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের মাধ্যমে খালটি পূনঃখনন করা হয়েছে। ফলে সহ¯্রাধিক কৃষক সেচ সুবিধা পাবে।