রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে দুই যমজ ভাইয়ের সঙ্গে দুই যমজ বোনের বিয়ে

ডেক্সরিপোর্ট  বরিশালে দুই যমজ ভাইয়ের সঙ্গে দুই যমজ বোনের বিয়ে নিয়ে এলাকায় আলোচনার জন্ম হয়েছে।শহরের নাজির মহল্লা সড়কে সোমবার রাতে এই বিয়ে হয়। উৎসাহী এলাকাবাসী বিয়ের সময় উপস্থিত হন বিনা নিমন্ত্রণে।

কনেরা ওই মহল্লার বাসিন্দা স্বপন কর্মকারের মেয়ে। দুইজনই বরিশাল সরকারি মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। একজনের নাম সোনালি কর্মকার সোনা। আরেকজন হলেন রুপালি কর্মকার রুপা।

তাদের বিয়ে হয়েছে পিরোজপুরের নেছারাবাদ থানার ইন্দেরহাটের সোনা ব্যবসায়ী নিখিল কর্মকারের যমজ সন্তান সজল ও কাজল কর্মকারের।

স্বপন কর্মকার সাংবাদিকদের বলেন, সোমবার রাত ৯টায় লগ্ন শুরু হয়। নানান আনুষ্ঠানিকতা শেষ করতে করতে রাত ১১টায় বিয়ে সম্পন্ন হয়।

“আমি অত্যন্ত আনন্দিত যে সৃষ্টিকর্তা আমার মেয়েদের একটি ভাল ঘর দিয়েছেন। ওরা জন্মেছে একসঙ্গে। বড় হয়েছে একসঙ্গে। স্বামীর ঘরও একসঙ্গে করতে পারবে। ‍একে অন্যের সাহায্য-সহযোগিতায় আসতে পারবে।”

সজল-কাজল দুই ভাই তাদের পৈতৃক সোনার ব্যবসা দেখাশোনা করেন বলে জানান স্বপন কর্মকার।

তিনি বলেন, বরদের সন্ধান পেয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির ‍এক আত্মীয়ের মাধ্যমে।

“মাস দুই আগে বর-কনে দেখাদেখি করে ‍উভয় পরিবার সম্মতিতে আসি। পঞ্জিকা অনুসারে রাতে বিয়ে সম্পন্ন হয়। একই অনুষ্ঠানে আলাদা আয়োজনেই ধর্মীয় রীতিতে বিয়ে হয়েছে।”

শুধু কনের পরিবার না, আনন্দে ভাসছেন বরপক্ষের স্বজনরাও।

বরযাত্রায় আসা ‍উদয় শংকর নামে ‍এক আত্মীয় বলেন, “আমার জীবনে ‍এমন ‍ঐতিহাসিক মুহূর্ত আগে আর আসেনি। যমজ ভাইদের সঙ্গে যমজ বোনদের বিয়ের ঘটনাটি আসলেই ‍ঐতিহাসিক।”

বর-কনে সাংবাদিকদের সঙ্গে অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে রাজি না হলেও দেশবাসীর কাছে সুখের সংসারের জন্য আশীর্বাদ চেয়েছেন।