বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঝালকাঠিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন করলেন ডিআইজি

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটক ও সেন্টিপোস্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ফলক উন্মোচমের মাধ্যমে প্রধান ফটকের উদ্বোধন করেন। এ সময় তিনি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।

উদ্বোধন শেষে ডিআইজি দোয়া মোনাজাতে অংশ নেন। পরে ফিতা কেটে নবনির্মিত প্রধান ফটক দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সদর সার্কেল মো. সাখাওয়াত হোসেন ও ঠিকাদার মো. ছবির হোসেন।। ২০ লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে পুলিশ সুপার কার্যালয়ে দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণ করা হয়।