বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মির্জাগঞ্জে মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা

ডেক্সরিপোর্ট  পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবদুল মান্নানকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মির্জাগঞ্জে নিজ বাড়ির পুকুরের পাশে খড়ের গাদার মাটি কাটতে গিয়ে হামলার শিকার হন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

নিহত আবদুল মান্নান উপজেলার দেউলী গ্রামের মৃত রফেজ উদ্দীন হাওলাদারের ছেলে।

আহতরা হলেন- নিহত আবদুল মান্নানের ছেলে সাইদুল (২৪), হাসিব (২০) ও চাচাতো ভাই আজহার (৭০) ও তার ছেলে কামাল (২৩) এবং শাকির (৪০)।

জানা যায়, সকাল ৯টায় বাড়ির পুকুরের পাশে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে একই বাড়ির কেতাব আলী (৬৫) গংরা এতে বাধা দেন।

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে কেতাব আলী ও তার ছেলেরা মাওলানা আবদুল মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে পাঁচজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে স্থানান্তর করা হয়।

মির্জাগঞ্জ থানা ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে এ ব্যাপারে কেতাব আলী ও তার ছেলে লিটনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।