রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আগৈলঝাড়ায় করোনা মোকাবেলায় অভিযানে মাস্ক বিতরন ও জরিমানা আদায়

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবেলায় সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করত অভিযানে পরিচালিত হয়েছে। অভিযানে ৬জনকে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় উপজেলার প্রধান প্রধান সড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আবুল হাশেম।

এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধ সরকারের সচেতনতা মুলক প্রচারাভিযান চালিয়ে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন। অভিযানে পথচারি, ব্যবসায়ি, মোটরসাইকেল চালকদের মাস্ক ব্যবহার না করায় ৬জনকে ৭শ টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করেন।