বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৭
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

আলজাজিরার বিরুদ্ধে মামলা করব: পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচার করায় কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

শনিবার রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আবদুল মোমেন বলেন, পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখব। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। আর আমরা মামলা করব। আমরা সেটার জন্য কাজ করছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যে আলজাজিরায় যেটা বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়। ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতাকর্মী। মায়া ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমু ভাই, এরাই বডিগার্ড। কোনো দিন আমরা দেখিনি পয়সা দিয়ে বডিগার্ড রাখতে। ওখানে লিখেছে ওনার দুই বডিগার্ড।

তিনি আরও বলেন, এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা তাদের সবাইকে চিনি না। নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি।

‘কিন্তু ওখানে একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আলজাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।