বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫৭
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

শামীম আহমেদ  বরিশাল –ঢাকা মহাসড়কের জেলার গৌরনদী থানাধীন ভূরঘাটার ইল্লআ নামক স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ চালক ও হেলপার সহ ৩জন নিহত হয়েছে।

আজ শনিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে এই দূর্ঘটনা ঘটে। গৌরনদী থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা সোহান,রাসেল ও আকতার বয়াতী। ওসি আফজাল জানান, রাতে একটি ট্রাক মহাসড়কে অচল হয়ে পড়ে। এসময় আরেকটি ট্রাকদ্বারা অচল ট্রাকটি নিয়ে যাবার সময় অপর একটি কাভার্ড এসে পিছন থেকে ট্রাকের সাথে সংঘর্ষ হলে ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক ও ট্রাকের হেলপারের মৃত্যু ঘটে।

নিহতদের লাশ গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।