বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

শ্বশুরের ঘুষিতে ঘরজামাইয়ের মৃত্যু

ডেক্সরিপোর্ট  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্বশুরের কিলঘুষিতে ঘরজামাই আনছার আলী (৫০) মারা গেছেন বলে জানা গেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনছার আলী ওই গ্রামের মো. চাঁন মিয়ার ঘর জামাই ও পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান জানান, চাঁন মিয়ার মেয়ে হামিদা বেগমের স্বামী আনছার আলী বিয়ের পর থেকেই ঘরজামাই হিসেবে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্বশুর চাঁন মিয়া আনছার আলীর বুকে ও পেটে এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহতের স্ত্রী হামিদা বেগম জানান, তার স্বামী ও সন্তান ঢাকায় শ্রমিকের কাজ করেন। তারা সম্প্রতি বাড়ি এসেছেন।

হামিদা বেগমের দাবি, তার বাবা বাড়িতে নতুন ঘর দেওয়ার জন্য তার স্বামীর কাছে টাকা দাবি করেন। ওই টাকা না পেয়ে তার বাবা কিলঘুষি মারেন। সেই জন্য তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এর বিচার চান।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।