রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল  সারাদেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। সকাল ৯টায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আটটি বুথে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবিত সাদিক আব্দুল্লাহ বিভাগীয় শহর বরিশাল সিটি কর্পোরেশনে করোনা ভ্যাক্সিন অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ভ্যাক্সিন নিতে আগ্রহীদের মেয়র বিসিসির অতিসত্তর নিবন্ধন করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।

বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলায় ১৩১টি বুথে চলছে টিকাদান কর্মসূচি। ইতোমধ্যে বরিশাল বিভাগে এক হাজার ৭৬৭ জন রেজিস্ট্রেশন করেছেন। বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বরিশাল বিভাগের টিকাদান কর্মসূচির উদ্ধোধন করেন সংসদ সদস্য নাসরীন জাহান রত্না।

বাকেরগঞ্জে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, বরিশাল জেনারেল হাসপাতালে ডা. পীযূষ কান্তি দাস ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ বুথে শেবাচিম’র সাবেক অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাস প্রথমে টিকা নেন।

টিকা নেওয়ার পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন- ‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমি টিকা নিতে পেরে আনন্দিত বোধ করছি। আমি প্রথমে টিকা নিয়েছি যেন সবাই নিতে উৎসাহ বোধ করেন।’

বরিশাল জেলায় মোট ১৭টি ভ্যাকসিন কেন্দ্র রয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি ও জেনারেল হাসপাতালে দুটি কেন্দ্র রয়েছে।

আজ শেবাচিম হাসপাতাল, সদর হাসপাতাল, পুলিশ লাইন্সে ফ্রন্টলাইনার হিসেবে প্রথম ধাপে বরিশালের ৮ টি পয়েন্টে নিবন্ধিত ৪২৭ জনের শরীরে করোনা ভ্যাক্সিন প্রয়োগ করা হবে বলে জানান বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিয়ার রহমান। যার মধ্যে শেবাচিমে ১৮১ জন, সদরে ১২১ জন, পুলিশ ১২৫ জন।

এর আগে গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা টিকার প্রথম পরীক্ষামূলক কর্মসূচি শুরু হয়। এদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকজন ফ্রন্টলাইনারকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সর্বমোট এক হাজার ১৫টি হাসপাতালে টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল টিকাদানে নিয়োজিত থাকবে। ঢাকায় ৬৫টি স্থানে টিকাদান হবে। সেখানে কাজ করবে স্বাস্থ্যকর্মীদের ২০৬টি দল।