বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে প্রথম করোনার টিকা নিলেন বিজিবির প্রধান সহকারী উত্তম কুমার সিংহ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর)  সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে আজ সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। টিকাদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রথম টিকা গ্রহণ করেন ফুলবাড়ী বিজিবির সহকারী নায়েব সুবেদার (প্রধান সহকারী) উত্তম কুমার সিংহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুর ৪২-বিজিবি’র সেক্টরের মেডিকেল অফিসার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা খয়ের বাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, কাজিহাল ইউপি চেয়ারম্যনা মানিক রতনসহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, নার্স, ডাক্তার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার করোনা ভেক্সিন বরাদ্ধ পাওয়া গেছে। প্রথম দিনে ৫০ জনের টার্গেট রয়েছে। দুপুর পর্যন্ত ৩৬ জনের শরিরে ভ্যাক্সিন দেয়া হয়েছে এর মধ্যে ২৭ জন বিজিবি সদস্য।