বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে ৩ দফা দাবিতে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদের মানববন্ধন

শামীম আহমেদ  কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সম্মিলিত নার্সেস সংগ্রাম পরিষদ। সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সোমবার সকাল ১০টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। তাদের ৩টি দাবির অন্য দুটি হলো এফডব্লিউভি (ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর) ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান দেওয়ার প্রতিবাদ এবং ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা পুনরায় গ্রহণ।

মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা বলেন, ৩ দফা দাবি না মানা হলে আগামীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) জেলা সভাপতি ও নার্সিং সুপারিন্টেনডেন্ট সেলিনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বানাপ শেবাচিম শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান, নার্সিং কলেজের ইন্সট্রাক্টর সাইফ হোসেন রনি ও আলী আজগর, জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স শাহাবুদ্দিন খান, নার্সিং কলেজের শিক্ষার্থী তপু রায়হান সহ অন্যান্যরা।

এদিকে মানববন্ধনের একপর্যায়ে আন্দোলনকারী বান্দ রোডের একাংশ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে যান এবং রোগী চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। তবে পুলিশ তাদের কিছুক্ষণের মধ্যে সড়ক থেকে সরিয়ে দেয় বলে জানান মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. আবদুর রহিম।