বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বিষপানে স্বামীর ‘আত্মহত্যা’, স্ত্রীর লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে আঁকচা কাজীপাড়া এলাকায় নিজ বাসা থেকে সাইদুরের (৪০) এবং বরুনাগাঁও খাল থেকে সাইদুরের স্ত্রী আসমার (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনভিরুল ইসলাম জানান, সদর উপজেলা আঁকচা কাজীপাড়া এলাকার সাইদুর রহমান ও তার স্ত্রী আসমা বেগম দুজনেই হোটেল শ্রমিক ছিলেন। সাইদুর রহমানের সাথে স্ত্রী আসমা বেগমের সম্পর্ক কিছুদিন যাবত ভাল যাচ্ছিল না বলে জানা যায়। মঙ্গলবার সকাল ১০টায় জরুরি সেবা ৯৯৯ থেকে ঠাকুরগাঁও সদর থানায় ফোন আসে- আঁকচা এলাকায় বিষপানে একজন আত্মহত্যা করেছে।

পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল সাইদুর রহমানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ওই লাশ পাঠানোর ২ ঘণ্টা পর বরুনাগাঁও এলাকা খালের মধ্যে একটি গলা কাটা লাশ দেখেতে পেলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সদর পুলিশ থানা পুলিশ ও সিআইডি’র একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে শাস্তির আওতায় আনার কথা জানান তিনি। ইতোমধ্যে পুলিশ ও সিআইডির একটি বিশেষ টিম তদন্ত শুরু করেছে। তদন্ত শেষেই হত্যা ও আত্মহত্যার মূল রহস্য জানা যাবে।