বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান

মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম

ডেক্সরিপোর্ট  মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা জানান।

মোমেন বলেন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, মালদ্বীপে অবস্থিত দেশি ও বিদেশি সবাইকে সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে। এ জন্য আমরা ওই দেশে কিছু নার্স পাঠাবো।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছেন। করোনা মহামারির মধ্যে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছে তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের ফেরত আনার জন্য সহযোগিতার ওপর জোর দেন আব্দুল্লাহ শহীদ।

গতকাল সোমবার মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ চারদিনের সফরে ঢাকা আসেন।