মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‘মানুষের কল্যাণে রাজনীতি করলে টিকে থাকা যায়। অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না।’

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘১৯৭৫ সালের পরে যারা ক্ষমতায় এসেছেন, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া তারা শুধু নিজের স্বার্থেই কাজ করেছেন। দেশের স্বার্থে কাজ করেননি। তারা অর্থলোভে রাজনীতি করেছেন। এজন্য তারা কেউ টিকে থাকতে পারেননি।এজন্যই আজ বিএনপির দুরাবস্থা।

তিনি উল্লেখ করেন, ‘খালেদা জিয়া একদিন বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধীদলীয় নেত্রীও হতে পারবেন না। কিন্তু আজ ভাগ্যের কারণে বিষয়টি তার ওপরই ফলে গেছে। আজ তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রীও হতে পারেননি।’

প্রধানমন্ত্রী জানান, ‌‘আজকে জনগণের কাছে তাদের কোনো স্থান নেই এবং স্থান থাকবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এ উপমহাদেশের একটি সংগঠন, সবচেয়ে প্রাচীন সংগঠন হিসেবে ঠিকে আছে। মুক্তিযুদ্ধের সময়ে যারা বাধা দিয়েছিল তাদের দোসরদের চক্রান্ত স্বাধীন দেশেও অব্যাহত আছে।