বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে দুই মেয়র প্রার্থীসহ ১৪ জনকে আ’লীগ থেকে বহিষ্কার

ডেক্সরিপোর্ট  আসন্ন পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সমর্থনের দায়ে বরিশালের মুলাদী ও বানারীপাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ তালিকায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতারা রয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- অনুষ্ঠিতব্য মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম খান। তাকে সমর্থন করে বহিষ্কার হয়েছেন মুলাদী উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মশিউর রহমান টিপু, মো. মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, মো. দেলোয়ার হোসেন হাওলাদার, এমএ আজিজ ও মো. আনোয়ার হোসেন তালুকদার।

অপরদিকে আসন্ন বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুকে বহিষ্কার করা হয়েছে। তাকে সমর্থনের দায়ে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি মো. হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান ছাইয়েদকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে- আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করার দায়ে দুই প্রার্থীসহ ১৪ জনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।