বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মাদারীপুরে ১৫০০ লিটার মদসহ গ্রেফতার ১

ডেক্সরিপোর্ট  গোপালগঞ্জের মুকসুদপুরে এক হাজার ৫০০ লিটার দেশি মদসহ প্রবীর তালুকদার (২০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক প্রবীর তালুকদার ওই গ্রামের মুকতেশ তালুকদারের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবীর তালুকদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫০০ লিটার দেশি মদ, মদ বিক্রির দুই হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

মাদক বিক্রেতা প্রবীর দীর্ঘদিন ধরে মুকসুদপুরের বিভিন্ন এলাকায় দেশীয় মদসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।