সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৩২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

যারা বিএনসিসিতে আছো তোমরা ভাল কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে

শামীম আহমেদ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে বৈশি^ক মহামারী কোভিড-১৯ পরিস্থিতির পেক্ষাপটে জনসচেতনামূলক লিফলেট ও মাক্স বিতরণ, ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনামূলক প্রচার সহ অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।

আজ শুক্রবার ১২ ফেব্রয়ারী) সকাল ১১ টায় খুলনা ফ্লোটিলা, বিএনসিসি আয়োজনে বরিশাল নৌ-বন্দর এলাকায় ন্যাশনাল ক্যাডেট কোর সদস্যদের নিয়ে এসকল শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান,বিএসপি,এনডিসি,পিএসসি।

এসময় প্রধান অতিথি বলেন, আমরা বিভিন্ন দেশের চেয়ে অনেক ভাল আছি সরকারের গুরুত্বপূর্ণ ভামিকা পালন করার কারনেই।

এই মহামারী করোনাকালীন সময়ে দেশকে সহযোগীতা করার লক্ষে আমাদের পক্ষ থেকে ৬৪ জেলায় এই কার্যক্রম করে যাচ্ছি।

এই সময় প্রধান অতিথি ক্যাডেট কোর সদস্যদের বলেন, আমরা আগামী দেনের জন্য একটি সু-শৃঙ্খল জীবন গড়ে তুলতে চাই।

আমরা সামরিক বাহিনী সদস্যরা সাধারন মানুষের সাথে মিশতে পারি না। তোমরা ক্যাডেটরা সাধারন মানুষদেরকে একটি সু-শৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনার দায়ীত্ব পালন করবে।

আমাদের ক্যাডেটদের সামরিক বাহিনী সর্বস্থরে পরিদর্শন করার পাশাপাশি তোমাদের শুটিং ফেডারেশনে অন্তভূক্ত করারও কাজ চলছে।

আজ যারা ক্যাডেটে আছ তোমরা কাজের মাধ্যমে দেশকে ভালবেশে এগিয়ে নিয়ে যাবার আহবান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেনসুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল হাসান মাহমুদ,পিএসসি,লেঃ কমান্ডার মোঃ ওমর ফারুক (সি),পিসিজিএম, বিএন উপ-পরিচালক (নৌ) বিএনসিসি অধিদপ্তর,লেঃ দেওয়ান রফিকুল আউয়াল, (এক্স) বিএন, অধিনায়ক-খুলনা ফ্লোটিলা, পিইউও মোঃ মাকসুদ আলী, সরকারী বিএম কলেজ,পিইউও মোঃ জহিরুল ইসলাম সরকারী মহিলা কলেজ,পিইউও সুরাইয়া আক্তার বরিশাল বিশ^বিদ্যালয় ও পিইউও পলি আক্তার-সরকারী বিএম কলেজ।

পরে প্রধান অতিথি নিজ হাতে ঘুড়ে গুড়ে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র ও মাক্স বিতরন করেন।

এর পূর্বে প্রধান অতিথি মহা পরিচালক ব্রি.জে. নাহিদুল ইসলাম খান নৌ-বন্দ এলাকায় পৌছলে তাকে বিএনসিসি সদস্যরা ফুলল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়।