রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক  অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ইতি টানতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া । শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটি জানিয়েছেন।

ইইউ-এর সঙ্গে সম্পর্কচ্ছেদ করা হবে কিনা এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এর জন্য প্রস্তুত। আপনি যদি শান্তি চান যুদ্ধের জন্য প্রস্তুত হোন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসাবে পরিচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি গ্রেফতার ও তার কারাদণ্ড নিয়ে রাশিয়া-পশ্চিমা বিশ্ব সম্পর্কের আরও চরম অবনতি হয়েছে।মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে ইউরোপে আলোচনা চলছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ।