মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ফুলবাড়ীতে হাতির পিঠে চড়ে রাজকীয় বাল্য বিবাহ!

ডেক্সরিপোর্ট  কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাতির পিঠে চড়ে রাজকীয়ভাবে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। বাল্যবিয়ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তাড়াহুড়ো করে বিয়ে সেরে বর ও কনে পক্ষ সটকে যান।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কনে ওই গ্রামের দুলাল মিয়ার মেয়ে আদুরী আক্তার (১৭)। আদুরী দশম শ্রেণির ছাত্রী। হাতির পিঠে আসা বরের নাম সম্রাট। সে নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বদ্ধু খানের ছেলে।

এ বিষয়ে ভাঙামোড় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাবু জানান, শুক্রবার বিকালে বর সম্রাট হাতির পিঠে চড়ে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঠকটারি এলাকা থেকে ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন।

এ সময় হাতির পিঠে বরকে দেখে উৎসুক জনতা ভিড় করতে থাকে। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে যে হাতির পিঠে চরে বর সম্রাট মূলত বাল্যবিয়ে করতে যাচ্ছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ গিয়ে বিয়ে বাড়িতে কাউকে পায়নি। তবে জানতে পেরেছি পুলিশ যাওয়ার অগেই বিয়ে সম্পন্ন করে উভয় পক্ষ সটকে পড়েছে।