রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুষ্টিয়া জেলার এসপি হওয়ায় ডিসি খাইরুল আলমকে ববি শিক্ষক সমিতির নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পাওয়ায় বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির নের্তৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৩ফেব্রুয়ারী) দুপুরে নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা দেন।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ খোরশেদ আলম, ববি প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুব্রত দাস ও ববি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও প্রশাসক ববি পরিবহন পুল মেহেদী হাসান।

উল্লেখ্য গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।