বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কুষ্টিয়া জেলার এসপি হওয়ায় ডিসি খাইরুল আলমকে বিএমপি উত্তর বিভাগ পরিবার বর্গের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পাওয়ায় বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে বিএমপি উত্তর বিভাগ পরিবার বর্গের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৩ফেব্রুয়ারী) দুপুরে নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা দেন।

এ সময় উপস্থিত ছিলেন,বিএমপি উত্তর অফিসের কম্পিউটার ইনচার্জ সোহেল,আল আমিন,পলাশ,নাইম,রফিক সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ৭ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল করা হয়েছে।