রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৫৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএমপি উত্তর বিভাগের পক্ষ থেকে ডিসি খাইরুল আলমকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া জেলার এসপি হওয়ায় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার(১৫ ফেব্রুয়ারি) বিকালে বিএমপি উত্তর বিভাগের উদ্যোগে নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহানের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এ সময় বিদায়ী উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,অপরাধ নিয়ন্ত্রন করে সমাজে শান্তি শৃংখলা স্থিতিশীল রেখে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার জন্য আমাদের নিয়োগ দেয়া হয়েছে।তাই জনগনের কাংক্ষিত সেবা পূরন করতে যে কোন সময় দেশের যে কোন স্থানে দায়িত্ব পালন করতে হবে এটাই স্বাভাবিক। বিদায় মানে করুন বা বিষাদ হলেও এ বিদায় আনন্দের। সেই সুবাদে বরিশাল থেকে কুষ্টিয়ায় আমার পদায়ন হয়েছে।মূলত আমাকে আমার কাজের স্বীকৃতি দেয়া হয়েছে।কর্মক্ষেত্রে সুনামের সাথে কাজ করে জনগনের আস্থা অর্জন করতে পারলে সত্যিকারার্থে জনগনের পুলিশ হতে পারবো।এটাই আমাদের সবার মূল লক্ষ্যে হওয়া উচিত।

এ সময় উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম উপস্থিত পুলিশ সদস্যদের কাজে সন্তুষ্ট হয়ে বলেন,আমরা বিএমপি উত্তর বিভাগ একটি টিম হয়ে মহামারি করোনা কালে করোনা প্রতিরোধে কাজ করেছি।অপরাধ নিয়ন্ত্রনে বিভিন্ন সময়ে এক সাথে অপারেশন করেছি।আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে।মনে রাখবেন বর্তমানে আমরা মুজিব বর্ষ অতিক্রম করছি।মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।আমরা সেই জনতার পুলিশ হতে কাজ করছি।

এ সময় আরও বক্তব্য রাখেন,অতিরিক্ত উপ-পুলিশ উত্তর রুনা লায়লা,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব মিস্ত্রী,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক অপারেশন লোকমান হোসেন সহ পুলিশের উর্ধতন সদস্যবৃন্দ।