শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৭
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

২০২৪’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জিতেছেন এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সমর্থন তার রয়েছে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর এটিই তার গণমাধ্যমে প্রথম কথা বলা। খবর ফোর্বসের।

পরে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের বিষয়ে প্রশ্ন রেখে বলেছেন, ২০২৪? আমি এখনই বলতে পারছি না, তবে আমাদের ব্যাপক সমর্থন রয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে ব্যাপারে তিনি বলেন, এটি বলার এখনও সময় আসেনি। ট্রাম্প বেশ গর্বভরে বলেন, আমি হচ্ছি ইমপিচ হওয়া একমাত্র ব্যক্তি, যার প্রতি জনসমর্থন বাড়ছে।

ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন।

গত নির্বাচনে ২৩২ ইলেকট্রোরাল ভোট পান ট্রাম্প, আর জো বাইডেন ৩০৬ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে হেরেও বেশ জলঘোলা করেন ট্রাম্প। নির্বাচনে ভরাডুবির পরও নিজেকে জয়ী দাবি করে আসছেন তিনি।