মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বাংলাদেশসহ বিভিন্ন দেশের অর্থ চুরিতে উত্তর কোরিয়ার ৩ হ্যাকার

অনলাইন ডেস্ক  বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে চক্রটি।

অভিযুক্ত তিনজন হলেন, পার্ক জিন হিয়ক (৩৬), জন চ্যাং হিয়ক (৩১) ও কিম ইল (৩১)। বুধবার লস অ্যাঞ্জেলসের একটি আদালতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ।

এ তিনজন উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকনেসেন্স জেনারেল ব্যুরোর সদস্য বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

অভিযোগে বলা হয়, উত্তর কোরিয়ার এই হ্যাকাররা ২০১৪ সালে সনি পিকচার্সে হানা দিয়েছিল। এছাড়া ২০১৬ সালে তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে।

দীর্ঘদিন ধরে চলা উত্তর কোরীয় হ্যাকারদের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিধি ব্যাপক এবং বিস্ময়কর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি ট্রেসি উইলকিনসন। এসব হ্যাকারের পেছনে রাষ্ট্রীয় মদদ ছিলো বলেও দাবি করেন তিনি।