শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৩
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

মুশতাকের মৃত্যু নিয়ে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রকারীরা সবসময় সক্রিয় রয়েছে। আল-জাজিরার রিপোর্ট সেই ষড়যন্ত্রেরই অংশ। তবে সবগুলোই চক্রান্তকারীদের ব্যর্থ প্রয়াস।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে নবনির্মিত এসপি অফিস ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কারা অভ্যন্তরে লেখক মুশতাকের মৃত্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই বিচার হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।