মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আন্দামানে উদ্ধার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য নয় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক  আন্দামান সাগর থেকে উদ্ধার হওয়া ৮১ জন রোহিঙ্গাকে ফেরত নিতে বাংলাদেশ বাধ্য নয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার ভারতীয় কর্মকর্তারা জানান, আন্দামান সাগরে একটি মাছ ধরার নৌকা থেকে ৮ জন মৃতসহ রোহিঙ্গাদের জীবিত উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে ভারত।

এনিয়ে পরবর্তীতে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আশা করছে, ভারত অথবা মিয়ানমার তাদের ফেরত নেবে।

তিনি বলেছেন, তারা বাংলাদেশি নন এবং প্রকৃতপক্ষে তারা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশের সমুদ্র অঞ্চল থেকে এক হাজার ৭০০ কিলোমিটার দূরে তাদের পাওয়া গেছে এবং তাদের ফেরত নিতে আমাদের বাধ্যবাধকতা নেই।

মোমেনের কথায়, তাদের (রোহিঙ্গাদের) ভারতীয় অঞ্চল থেকে ১৪৭ কিলোমিটার এবং মিয়ানমার থেকে ৩২৪ কিলোমিটার দূরে দূরে অবস্থান ছিল।

রয়টার্সকে মোমেন টেলিফোনে আরও বলেছেন, অন্যন্য দেশ এবং সংস্থাদের রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়া উচিত।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে মালয়েশিয়ায় পৌঁছানোর আশায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রা শুরু করা রোহিঙ্গা বোঝাই নৌকাটি আন্দামান সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভাসছিল।

নৌযানটিতে ৫৬ জন নারী এবং ২১ জন পুরুষ ও পাঁচ জন শিশু ছিল। এদের মধ্যে আট জন মারা গেছেন।

ভারতীয় কর্মকর্তারা জানান, বেঁচে যাওয়া রোহিঙ্গাদের অনেকেই তীব্র পানি শূণ্যতায় অসুস্থ হয়ে পড়েন। তাদের ঐ নৌযানে পানি এবং খাবারও শেষ হয়ে গিয়েছিল।