শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২১
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান

শেখ হাসিনার কারণে দেশের নারীরা আজ মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত

ডেস্ক রিপোর্ট  পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের নারীরা আজ মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত। তারা এখন প্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনী ও অন্যান্য ক্ষেত্রে উচ্চতর পদে কাজ করছেন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা সকলেই নারী, বিশ্বে এটি অনন্য দৃষ্টান্ত। জননেত্রী শেখ হাসিনার কারণেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করা হয়েছে।

মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়ার মাতৃছায়ায় উপজেলা মহিলা লীগ আয়োজিত আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুন নাহার মায়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা প্রমুখ।

তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে নিরাপদ সামাজিক বেষ্টনীর আওতায় আনতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার ভাতার ব্যবস্থা করেছেন। জননেত্রী শেখ হাসিনার কারণে আজ দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। এখন জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নাম বাধ্যতামূলক করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘মোটকথা জননেত্রী শেখ হাসিনা এদেশের নারীদের ক্ষমতায়ন ও ভাগ্যোন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর এজন্য মহিলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।