শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:০১
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বরিশালে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এনএসআই সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা মো. মোবারক হোসেন (৭০)। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় ধর থেকে তার মাথা ছিটকে গিয়ে পড়ে প্রায় ৫০০ গজ দূরে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর প্রায় একঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কে যানবহন চলাচল বন্ধ ছিল। ফলে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত মো. মোবারক হোসেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক মোটরসাইকেল চালিয়ে পাংশা থেকে মহাসড়ক ধরে রহমতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এসময় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে দ্রুত রহমতপুর বাজারের কাছে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম সাংবাদিকদের জানান, নিহত মোবারক হোসেন এনএসআইয়ের অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার ছিলেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।