বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৩১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে বিআরটিএ’র সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

নিজস্ব প্রতিবেদক  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরিশালে বিআরটিএ এর বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করার পাশাপাশি বিআরটিএ’র অন্যান্য কার্যক্রম এই সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷ রোববার সকাল থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।