বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি

শেরপুরে দুই গাঁজাসেবীকে আটকের পর তাবলীগে পাঠালেন ওসি

ডেস্ক রিপোর্ট  শেরপুরের ঝিনাইগাতীতে ষাটোর্ধ্ব দুই গাঁজাসেবীকে আটকের পর তাবলীগে পাঠালেন থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আটকের পর নিয়মিত গাঁজা সেবনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদের তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

এ সময় তিনি নিজ অর্থায়নে তাদের জন্য নতুন পাঞ্জাবি-পায়জামা ও টুপি কিনে দিয়ে ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমামের মাধ্যমে তাবলীগে পাঠানোর ব্যবস্থা করেন।

ওই দুই গাঁজাসেবীর মধ্যে একজন কাঁচামাল ব্যবসায়ী হাবিবুর রহমান হবি (৬৫)। তিনি ঝিনাইগাতী উপজেলার উত্তর ধানশাইল চকপাড়া এলাকার বাসিন্দা।

অপরজন মো. ওমর মিয়া (৬৫) একই উপজেলার পশ্চিম বাকাকুড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন গাঁজা সেবনের ফলে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

ওসি মো. ফায়েজুর রহমান বলেন, ওই দুই বৃদ্ধ ইতোপূর্বে গাঁজা সেবনের দায়ে হাজত খেটেছেন। আজ ফের আটকের পর তারা সুস্থ জীবনে ফেরার অনুরোধ করলে তাদের তাবলীগে পাঠানোর প্রস্তাব দিই। এ সময় তারা দুজনই খুশি মনে রাজি হয়ে যান। পরবর্তীতে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর হুজুরের মাধ্যমে তাদের তাবলীগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোমবার সকালে তারা চিল্লায় (তাবলীগ জামাত) যোগ দেবেন বলেও জানান তিনি।

ওসি মো. ফায়েজুর রহমান আরও বলেন, ‘যেকোনো মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নির্দেশনা দেয়া হয়েছে। আমরা চাই স্থানীয়ভাবে যাতে কেউ মাদক গ্রহণ ও ব্যবসা করতে না পারে। এ জন্য আমাদের অভিযান অব্যাহত আছে ও থাকবে।