রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  ঢাকা রোটারী ক্লাব অব স্কাইলাইন’র পক্ষ থেকে ভোলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ভোলা শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব স্কাইলাইনের সভাপতি খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন-ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। প্রবীণ সাংবাদিক এমএ তাহের, পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, প্রভাষক রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী শারমিন জাহান শ্যামলি প্রমূখ। স্বাগত বক্তব্য দেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির,

করা যাবে না। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ যতœ নিতে হবে। এরা পরিবারের বোঝা নয়, এরাই একদিন হবে পরিবারের অন্যতম সচ্ছল ব্যক্তি।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শতাধিক শিশুকে স্কুল ব্যাগ, খাতা-কলম, রং পেন্সিল দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি স্কুল ভ্যান দেওয়া হয়।

এর আগেও রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা করোনাকালীন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, ক্ষতিগ্রস্তদের মধ্যে মাছের পোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন।