মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ইউপিডিএফের ৪ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার বানছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আটকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ১০টি মোবাইল, সাতটি চাঁদা আদায়ের রশিদ বই, চাঁদাবাজির মাধ্যমে অর্জিত পাঁচ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা হলো— পূর্ণ জীবন চাকমা, সমর বিকাশ চাকমা (ভালা) প্রত্যয় চাকমা (প্রীতি) ও বিধু ভূষণ চাকমা। তারা সবাই ইউপিডিএফের স্থানীয় চাঁদাবাজ বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি মামলা করা হয়েছে। চার চাঁদাবাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।