বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৩
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

অনলাইন ডেস্ক  নিউজিল্যান্ডে রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। বর্তমানে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষাকেন্দ্র জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সম্ভাব্য সুনামির সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে সুনামির তরঙ্গ দেখা দিতে পারে।

নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপ, গিসবর্নের বাসিন্দারা জানিয়েছেন তারা হালকা থেকে মাঝারি কাঁপুনি অনুভব করেছেন।

নিউজিল্যান্ডের ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের ফলে যে সুনামির স্রোত সৃষ্টি হয়েছে, তা তাদের দেশে আছড়ে পড়বে কিনা, তা এখনও পর্যালোচনা করা হচ্ছে।
তারাও জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩।

এর আগে ২০১১ সালে একটি ৬.৩ মাত্রার ভূমিকম্প সরাসরি আঘাত হেনেছিল নিউজিল্যান্ডের রাজধানী ক্রাইস্টচার্চ শহরে। শহরটির অর্ধেক প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ১৮৫ জন মানুষের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়। ধ্বংসের মুখে পড়েছিল অধিকাংশ শহরতলিও।