বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৫
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ঢাকার পথে মেট্রোরেলের ট্রেন

অনলাইন ডেস্ক  জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে মেট্রোরেলের একটি ট্রেন সেট। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের জন্য দেশে প্রথম এই ট্রেনটি আনা হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাহাজে করে রওনা দিয়েছে ট্রেনটি। আগামী কয়েক মাসের মধ্যে প্রথম ধাপে পাঁচটি ট্রেন ঢাকায় আসার কথা রয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, জাপান থেকে প্রথম ট্রেন সেটটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। এটি প্রথমে মোংলা বন্দরে আসবে। পরে প্রকল্পের উত্তরা ডিপোতে আনা হবে।

জানা গেছে, জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি নির্মাণ প্রতিষ্ঠান ট্রেনগুলো তৈরি করেছে। ৩ হাজার ২০৮ কোটি ৪২ লাখ টাকা দাম পড়েছে প্রত্যেকটি ট্রেনের। এই দামের সঙ্গে শুল্ক ও ভ্যাট যুক্ত হয়ে ঢাকায় পৌঁছা পর্যন্ত প্রতিটি ট্রেনের দাম গিয়ে দাঁড়াবে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

আরও জানা গেছে, স্টেইনলেস স্টিল দিয়ে নির্মিত ট্রেনগুলোর বডি। প্রতিটি ট্রেনে লম্বালম্বি সিট থাকবে। থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে চারটি করে দরজা থাকবে।

এছাড়া প্রতিটি ট্রেনে জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রতিটি ট্রেন এক হাজার ৭৩৮ জন যাত্রী বহন করতে সক্ষম।