বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে চুরি হওয়া ৭৪টি গরু মহিষ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে চোরাইকৃত ৭৪টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত গবাদিপশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। এ ঘটনায় চোরচক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে।

আটককৃত শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখতো।

পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো।

গ্রেফতারকৃত চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।