বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৫৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় দুই কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় দুই কেজি গাঁজাসহ মো.মনির(৩৩), মো. জবেদ (২৭) ও মো.সজীব (১৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শুক্রবার(৫ মার্চ) বিকাল সোয়া ৪ টার দিকে ভোলা কালিকিত্তি ২ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মনির ভোলা সদর থানার শিবপুর কালিকিত্তি ২নং ওয়ার্ডের মৃত আইউব আলীর ছেলে, মো. জবেদ ভোলা সদর থানার চর জঙ্গল এলাকার মৃত শাজাহানের ছেলে ও মো.সজীব একই এলাকার কাঞ্চনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচাজ (ওসি) মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক( এসআই)(নিঃ) মো.কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা কালিকিত্তি ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. মনির, মো. জবেদ ও মো. সজীব নামে তিন যুবককে দুই কেজি গাঁজাসহ আটক করেন।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।