বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক  ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

রবিবার সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম,কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃখাইরুল আলম,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সদর উদ্দিন খান,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী,কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আসম আক্তারুজ্জামান মাসুম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু সহ সরকারী ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

ঐতিহাসিক ৭ মার্চ আজ রবিবার। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। ৫০ বছর আগের এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র।

এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।