বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৩৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ-লিড ডিজিটাল এনগেজমেন্ট প্রকল্পের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৭ মার্চ সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে ইউনিয়নটির চেয়ারম্যান এজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্টোল) ডাঃ রাজু আহমেদ।

আরো বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট কো- অর্ডিনেটর কায়কোবাদ হোসেন, প্রোগ্রাম কো- ওর্ডিনেটর আব্দুর রউফ, ওয়াইডিই প্রজেক্ট অফিসার মোসাদ্দেক হোসেন লিটু, যুব নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান দরদ প্রমুখ।

স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও জেন্ডার সংবেদনশীলতার বিষয়ে সংস্থাটির উদ্যোগে জরিপের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদন পাঠ করেন রেজওয়ানা হাবিবা ও নাজমিন নাহার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থার সদস্য প্রীতম্বর বর্মণ।