বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ফুলবাড়ী থানা পুলিশের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে বর্নাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে।

৭ মার্চ রবিবার বিকালে ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘ মহাসচিবের সুপারিশের সেই ভিডিও দেখানোর পরে উন্নয়নশীল দেশের সুপারিশ প্রাপ্তির আনন্দে কেক কাটা হয়। কেক কাটার পরে অনুষ্ঠানের সঞ্চালক আবু হাসান হিমু যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত বঙ্গবন্ধুর দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিবন্ধটি পাঠ করে শোনান। এরপরে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়ের সভাপতিত্বে প্রাধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহজাদা মিয়া বাদশা,জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার।

আরও উপস্থিত ছিলেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক বৃন্দসহ
ফুলবাড়ী থানা পুলিশের সদস্যগণ।