বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১৩৫০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক  বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৫০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

সোমবার(০৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদার ও তানভীর হাওলাদারকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার সোমবার রাত সাড়ে ৮ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাউনিয়া ব্রাঞ্চ রোডস্থ জনৈক ফরিদ আলমের ভাড়াটিয়া বাসায় ইয়াবাসহ একজন অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা,র নেতৃত্বে থানার ওসি আজিমুল করিম, ওসি (তদন্ত) মোঃ ছগির হোসেন, এসআই গোবিন্দ,  এএসআই সাইফুল-১, এএসআই আঃ হালিম, এএসআই আবুল কালাম, এএসআই জসিম, এএসআই জসিম উদ্দিন সহ সংগীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালান।

এসময় সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাকেরগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মৃত কামাল হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (২৪) কে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মতে তার বসত ঘরের ভেতর থেকে ১৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য পৌনে ৭ লাখ টাকা। এ সময় রাসেলের অন্যতম সহযোগী কাউনিয়া সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের পুত্র মাদক ব্যবসায়ী তানভীর হাওলাদার ওরফে নবীন (২২)  কেও আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন মজুমদার।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মোঃ মাসুদ রানা, থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।