বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

শিবচরে জমি নিয়ে দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

ডেস্ক রিপোর্ট  মাদারীপুরের শিবচরের কাদিরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ছেলের হাতে আহত হয় ছোট ছেলে। তাদের এই মারামারি দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের বাবার।

সোমবার বিকালে উপজেলার মুন্সী কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আ. মান্নান সরকার (৭৮) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুরে আ. মান্নান সরকারের বড় ছেলে চাঁন মিয়া সরকার ও ছোট ছেলে আবুল কালাম সরকারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে বড় ভাই চাঁন মিয়া সরকার ও কালাম সরকারের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ও ধস্তাধস্তি হয়।

ধস্তাধস্তির এক পর্যায়ে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই কালাম সরকারের নাক ফেটে রক্ত বের হয়। পাশে তার বাবা আ. মান্নান সরকার এই দৃশ্য দেখে মাথা ঘুরে মাটিতে লুটে পড়েন। পরে দুই ভাই মিলে আ. মান্নান সরকারকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান আ. মান্নান সরকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।