বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ৬০০পিস ইয়াবা সহ ২ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ

সোমবার(৮ মার্চ) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া আলমডাঙ্গা ষ্টীল ব্রীজ এলাকা থেকে মোঃ সোহাগ(৩১)ও মোঃ আবু নাঈমকে(২৭) আটক করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টীলব্রীজ এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রি হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কায়েস সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের স্টীলব্রীজ এলাকায় পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানের চেষ্টাকালে পুলিশ রাজাপুর এলাকার বিরাজ উদ্দিনের পুত্র মোঃ সোহাগ ও একই এলাকার আবু নাঈমকে আটক করে তাদের তল্লাশী করলে দুই জনের কাছ থেকে ৩০০+৩০০ মোট ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন আটক দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।